পানিতে ডুবে শিশুর মৃত্যু চাঁদপুরে বেশি

মতলবে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২, ২০২২ | ৮:৩৪
Link Copied Successfully!
দিঘলদী গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ (৩) ও একই গ্রামের মুক্তার মিজি হামজালা (৩)। -- পপুলার বিডিনিউজ

মতলব দক্ষিণ খেলার ছলে খাদের পানিতে ডুবে দুই ছেলে শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুন) বেলা সাড়ে ১১টার সময় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট দিঘলদী গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই ছেলে শিশু হলো, উপজেলার দিঘলদী গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ (৩) ও একই গ্রামের মুক্তার মিজি হামজালা (৩)।

দিঘলদী গ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, মিনহাজ ও হামজালা সমবয়সী হওয়ায় তারা প্রায়ই এক সাথে খেলাধুলা করে। দুই শিশুর মা বাড়ির কাজে রান্নাঘরে ব্যস্ত ছিল। ওই সময় তারা বাড়ির ওঠোনে খেলছিল। খেলার ছলে বাড়ির সকলের অগোচরে খাদের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের একপর্যায় খাদের মধ্যে থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে দ্রুত আমি তাদেরকে চাঁদপুর আড়াইশ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত জানান।

বিজ্ঞাপন

একই সাথে দুই পরিবারের দুই ছেলে শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. অনিমেষ চক্রবর্তী বলেন, দুই শিশুকে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। বর্ষার এই মৌসুমে পরিবারের আরো সচেতন হওয়া উচিত। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি আমরা অবগত নই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব