মুক্তিযুদ্ধের স্বীকৃতি না পেয়েই চলে গেলেন কপিল উদ্দিন: বাবার অপূরণীয় স্বপ্ন পূরণ হবে সন্তানদের প্রত্যাশা

Default User
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ মে ২১, ২০২২ | ৭:৫৬
Link Copied Successfully!

কপিল উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে। আক্ষেপ রয়ে গেল দেশের জন্য যুদ্ধ করেও মেলেনি স্বীকৃতি। মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য ঘুরেছেন দ্বারে দ্বারে। তার সন্তানদের দৃঢ় বিশ্বাস  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করলে পরপারে কপিল উদ্দিনের আত্মা শান্তি পাবে।

কপিল উদ্দিন হাজীগঞ্জ পৌরসভার ৩নং খাটরা-বিলওয়াই হাজী বাড়ীর বাসিন্দা ছিলেন। তার পরিবারে স্ত্রী, তিম মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি তিনি দুরারগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যান। মরহুমের মৃত্যুর চারদিন পর পারিবারিকভাবে দোয়া ও মিলাদের আয়োজন করে। দোয়া ও মোনাজাতে কপিল উদ্দিনের জন্য আত্মার শান্তি কামনা করা হয়।

https://youtu.be/BEVnMTv0FS0

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে,  কপিল উদ্দিন ১৯৭১ সালে ভারত থেকে ট্রেনিং করে ২নং সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেন। তাঁর সাথে সবাই মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হন। তৎকালীন সময়ে তিনি কর্মের তাগিদে প্রবাসে ছিলেন। তারপরও তিনি বিদেশ থেকে এসে তৎকালীন সময়ে প্রয়াত মজনু কমান্ডারের কাছে সকল কাগজপত্র জমা দেন। কিন্তু ভাগ্যর নির্মম পরিহাস মজনু কমান্ডার মারা যাওয়ায় খোঁজ মেলেনি সেই কাগজপত্রেরও।

প্রয়াত কপিল উদ্দিনের মেয়ে ও পুত্রবধু বলেন, বাবা জীবিত থাকা অবস্থায় অনেক আক্ষেপ করে গেছেন। মুক্তিযোদ্ধা সার্টির্ফিকেটের জন্য মুক্তিযোদ্ধা অফিসে গিয়ে জামুকা আবেদন করে গেছেন। বর্তমানে আপিল শুনানি চলমান রয়েছে বলে জানান তারা।

কপিল উদ্দিনের ভাই পপুলার বিডিনিউজকে বলেন, ভাইয়ের সাথে সবাই গেজেটভুক্ত হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের সার্টির্ফিকেটের জন্য একটা আকাংখা ছিল।

বিজ্ঞাপন

দেশের জন্য যুদ্ধ করে স্বীকৃতি না পাওয়ার বেদনার যন্ত্রণায় ভুগছেন কপিল উদ্দিনের পুরো পরিবার। মুক্তিযোদ্ধা হিসেবে যেসকল কাগজপত্র রয়েছে, সেইসব বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৃত কপিল উদ্দিনের অপূরণীয় স্বপ্ন পূরণ করবে বলে প্রত্যাশা পরিবারের । পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

https://youtu.be/BEVnMTv0FS0

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা