ঘরের কোনে মৌমাছির বাসা!

Default User
মাসুদ রানা,কচুয়া
আপডেটঃ মে ১৫, ২০২২ | ৩:৪৬
Link Copied Successfully!

কচুয়ার কাদলা ইউনিয়নের গুলবাহার গ্রামের জনতা ব্যাংক কর্মকর্তা শামছুল আলম খানের নির্মাণাধীন দু’তলা বাড়ি দখল করে নিয়েছে মৌমাছিরা।

তবে এই মৌমাছিরা কখনও কাউকে আক্রমণ করেননি বলে জানান বাড়ির মালিক ও আশেপাশের লোকজন।

প্রথম প্রথম সংঘবদ্ধ মৌচাক দেখে পরিবারের ভয়ে আতংকিত থাকলেও এখন আর ভয় পায় না কেউই। নিয়মিত মধু সংগ্রহ করে আনন্দিত শামছুল আলম খানের পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

পরিবারের চাহিদা পূরণ করেও মধু বিক্রি করে লাভবান হচ্ছেন বাসার মালিক শামছুল আলম খান।

ভবনটি করার কিছুদিন পর থেকেই মৌমাছিরা এসে বাসা বাঁধে তার ভবনে। প্রথম বছর দু-একটি করে চাক তৈরি করলেও প্রতি বছরই এই চাকের পরিমাণ বাড়তে থাকে। গেলো তিন বছর ধরে শামছুল আলম খানের ভবন ও ভবনের পাশের গাছে মধুর চাক বসিয়েছে।

বর্তমানে ওই বাড়িতে প্রায় ১২টি মধুর বাসার চাক রয়েছে।

বিজ্ঞাপন

ব্যাংকার শামছুল আলম খান জানান, মৌমাছিদের পরিচর্যা, মধু সংগ্রহ ও সংরক্ষন সবই তিনি করে থাকেন। বছরের প্রায় অর্ধৈক সময় মৌমাছিরা তাঁর ভবনের চারদিক ঘিরে রাখে।

মৌমাছিদের কেউ বিরক্ত না করলে তারা এভাবেই থাকবে বলে জানান বাড়ির মালিক।

প্রতিবেশী বিপ্লব খান জানান, শামছুল আলম খানের  ভবনের চারদিক প্রায় তিন বছর যাবত জানুয়ারির শুরু থেকে বছরের মাঝামাঝি সময় পর্যন্ত মৌমাছিরা বাসা বাধেঁ। এ গুলো দেখতে খুবই ভালো লাগে। মৌমাছির বাসা দেখতে প্রতিনিয়ত ওই বাড়ির আশপাশে ভিড় জমায় এলাকাবাসী।

উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন বলেন, পরিকল্পিত ভাবে মধুর বাসাগুলো সংরক্ষিত করে রাখতে হবে। তবে মৌমাছির চাক গুলোকে যাতে বিরক্ত না করা হয় সেই দিকে নজর রাখতে হবে।

তাছাড়া মধুর যে চাক রয়েছে সেই চাক গুলো কেটে মধু সংগ্রহ করার পরামর্শ দেন এই কর্মকর্তা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব