
হাজীগঞ্জে ৩০৮ পিচ ইয়াবাসহ গ্রেফতার চার
Link Copied Successfully!

হাজীগঞ্জে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ৩০৮পিস অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট সহ ৪জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের আকবর আলী বেপারী বাড়ীর মোঃ হারুনুর রশিদ(৩২) ও মোঃ রতন(৪০), ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর মজুমদার বাড়ীর মোঃ আবুল বাশার (৪৭) এবং পৌর ৪নং ওয়ার্ড দক্ষিন মকিমাবাদ গাইন বাড়ীর মোঃ সাদ্দাম হোসেন (২৮)।
হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর মজুমদার বাড়ীর মোঃ আবুল বাশারের বিষয়ে এলাকাবাসী জানান, সে সিএনজির আড়ালে ইয়াবা ব্যবসায় জড়িত। দীর্ঘদিন ধরে এলাকার যুব সমাজ নষ্ট করে আসছে এই আবুল বাসার।
হাজীগঞ্জ থানা সূত্রে জানাগেছে, অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ এর নির্দেশে রবিবার উপজেলার ১নং পূর্ব রাজারগাঁও ইউনিয়নের আকবর আলী ব্যাপারী বাড়ীর নবী হোসেনের বসত ঘরের সামনে এসআই মোঃ নাজিম উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যায় অভিযান পরিচালনা কালে ১০৫পিস ইয়াবাসহ দু’ইজনকে হাতেনাতে আটক করে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর এলাকায় রোববার রাতে এসআই মোঃ মাসুদ মুন্সি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১০৩পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়।
অপরদিকে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা(ডিবি)এসআই আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্সসহ নিয়ে হাজীগঞ্জ পৌরসভার ষ্টেশন রোড বটতলায় অভিযান পরিচালনা করে ১০০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


























