বায়তুল মোকাদ্দাস জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে ঈদের নামাজ আদায়

Default User
মো. মজিব পাটোয়ারী
আপডেটঃ মে ৩, ২০২২ | ৯:৪৬
Link Copied Successfully!
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান শেষে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
মঙ্গলবার  সকাল সাড়ে ৮ টায় ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের বায়তুল মোকাদ্দাস জামে মসজিদ অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। নামাজ শুরুর অনেক আগেই মুসল্লিদের আগমনে কানায় কানায় ভরে যায় মসজিদ এর চারপাশ।
নামাজ শুরুর আগে বয়ান পেশ করেন হারং সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক মুফতি গোলাম সারোয়ার হোসেন।
মহামারি করোনার কারণে বিগত দুই বছর সরকার কর্তৃক বিধিনিষেধে নিষ্প্রাণ ঈদ কাটিয়ে মুসল্লিরা স্বত:স্ফুর্ত অংশগ্রহণে এবারের ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায় করেছেন। এ যেন ধর্মপ্রাণ মুসল্লিদের মিলন মেলা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।
নামাজ শেষে মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা