হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আয়োজনে পহেলা মে পালিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১, ২০২২ | ৮:২৪
Link Copied Successfully!

মহান মে দিবস আজ। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। একই সঙ্গে তাদের আন্তর্জাতিক সংহতির দিন। প্রতিবছর পহেলা মে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। তারই ন্যায় হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের আয়োজনে পহেলা মে দিবস পালিত হয়েছে।

রবিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি গাজী নুর আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মো. মাহবুবুর রহমান।

ওই সময় তিনি বলেন, ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের এই দিন রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা। আর এই শ্রমিকদের ওপর গুলি চলে। এতে নিহত হন ১১ জন তরতাজা শ্রমিক।

বিজ্ঞাপন

তাদের জীবনদানের মধ্য দিয়ে পরবর্তীকালে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ৮ ঘণ্টা শ্রমের দাবি মেনে নেওয়া হয়। সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসাবে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে আসছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম মিয়া। অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পোস্ট ম্যান ও ডাক কর্মচারী ইউনিটের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, ১০ গন্ধব্যপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি কবির মজুমদারসহ উপজেলা ও ইউনিয়ন শ্রমিক লীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা