ঈদের শপিংয়ে কথা বলে স্ত্রীকে নিয়ে খুন, র‌্যাবের হাতে ধরাশায়ী স্বামী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২২ | ৫:৩৯
Link Copied Successfully!

মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে স্ত্রী হত্যাকারী পাষন্ড স্বামী মোঃ ইকবাল (৩৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গত ২৪ এপ্রিল কুমিল্লা জেলার কোতয়ালী থানার কালির বাজার ইউনিয়নের মস্তফাপুর  এলাকায় বিলের মাঝে গৃহবধু ফারজানা বেগম (২৯) এর হাত মুখ বাধা অবস্থায় রক্তাক্ত মৃতদেহ  উদ্ধার করা হয়।

গৃহবধুর বাবা মোঃ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পৃথক একটি আভিযানিক দল তথ্য ও তথ্যপ্রযুক্তির সাহায্যে ২৫ এপ্রিল  রাতে রাজধানী ঢাকার সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে  প্রধান আসামী ঘাতক স্বামী মোঃ ইকবাল হোসেন (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, গ্রেফতারকৃত ইকবাল পেশায় একজন অটো চালক হলেও অটো চালানোর আড়ালে সে অটোসহ বিভিন্ন গাড়ির বেটারী এবং গাড়ি চুরিসহ বিভিন্ন ধরণের চুরির কাজে সমপৃক্ত ছিল।

ঘটনার বর্ণনায় তিনি আরো জানান,  ইকবাল ফারজানাকে আনতে শশুর বাড়ি আলেখার চরে যায় এবং ফারজানাকে নিয়ে শশুর বাড়ি থেকে আনার সময় নিয়মিত যাতায়তের রাস্তা ব্যবহার না করে। ইকবাল পূর্ব পরিকল্পিত জনশূন্য অপর রাস্তা দিয়ে নিয়ে আসতে থাকে। পরিকল্পনা মোতাবেক ইকবালের পূর্ব পরিকলপিত স্থান যেখানে ফারজানাকে হত্যা করার জন্য পূর্বেই ইকবাল ইট রেখে গিয়েছিলো সেই স্থানে আসা মাত্রই রাত আনুমানিক ২১:৩০ ঘটিকার সময় ইকবাল তাকে পিছন থেকে ইট দিয়ে মাথায় সজোরে আঘাত করে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। পপুলার বিডিনিউজ, কুমিল্লা

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা