হাজীগঞ্জে নারী ক্রেতাদের উপর নির্ভর ব্যবসায়ীরা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২২ | ১:৫৮
Link Copied Successfully!

দুই বছর পর আবারও আগের রুপে ফিরেছে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি।

করোনা মহামারীর কারনে আর সরকারের বিভিন্ন নিয়ম-নীতির মধ্যেই বন্দি ছিলো সবাই। পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় দুই বছর পর আবারও আগের রুপে ফিরে এসেছে চাঁদপুরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজারের শপিং সেন্টারগুলো।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা।

ঈদুল ফিতর প্রায় ঘনিয়ে। তাই বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ছুটছেন হাজীগঞ্জ বাজারে তাদের পছন্দের কেনাকাটা করতে। মার্কেটগুলোতে ইন্ডিয়ান পোশাকের প্রতিই ক্রেতারা বেশি ঝুঁকছেন বলে জানান বিক্রেতারা।

বিজ্ঞাপন

সোমবার হাজীগঞ্জ বাজারের মার্কেট গুলো ঘুরে দেখা গেলো শপিং সেন্টারগুলোতে পুরুষের চাইতে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড়। নিজেদের পছন্দের পোষাক সামগ্রী ক্রয় করতে ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। তবে দাম নিয়ে কিছুটা দোটানায় পড়েন ক্রেতারা।

ঈদুল ফিতর উপলক্ষে দোকানিরা ইন্ডিয়ান সারারা জর্জেট, ডায়মন্ড, বিনয়, কাঁচা-বাদাম, লাচ্ছা, বিবেগ, লংস্কার্ট, পাখি-লেহেঙ্গা, ঐশ্বরিয়ার ময়ূরী-ড্রেস আর পাকিস্তানি বাড়িস, খুবসুরত, পাকিস্তানি-কটি, শাহজাদিসহ নানান ডিজাইনের পোশাক এনেছেন।

ক্রেতারা জানান, গত দুই বছর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে পারেনি। করোনা মহামারীর কারনে পরিস্থিতি অনেকটা অনকুলে ছিলো না। এবছর পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় ঈদের কেনাকাটা করতে বের হয়েছেন।

বিজ্ঞাপন

ক্রেতারা আরো জানান, অন্য বছরের তুলনায় এ বছর ঈদে সব পোশাক সামগ্রীর দাম বেশি। ঈদে কিছু কেনাকাটা করা দরকার, তাই মার্কেটে এসেছি।

অপরদিকে বিক্রেতারা বলছেন, গত দুই বছরের তুলনায় এবছর অধিক হারে বেড়েছে ক্রেতার সংখ্যা। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ক্রয় বিক্রয়ও বেড়েছে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা