শাহরাস্তিতে এতেকাফে রোজারত সমাজসেবক তছলিম হোসেনের মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২২ | ১১:২০
Link Copied Successfully!

শাহরাস্তিতে মসজিদে এতেকাফ ও রোজারত অবস্হায় বিশিষ্ট সমাজসেবক তছলিম হোসেনের (৬২) মৃত্যু হয়েছে।

শনিবার ২৩ এপ্রিল ভোরে অসুস্থবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্র জানা যায়, উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত আকুব আলী পাটোয়ারীর পুত্র তসলিম হোসেন পাটোয়ারী মাহে রমজানের শেষ দশক উপলক্ষে শুক্রবার বিকেল ফতেপুর উত্তর পাড়া জামে মসজিদে এতেকাফ করেন। শনিবার সকাল ৬টার দিকে তিনি মসজিদে অসুস্থ হয়ে পড়লে পরিবার ও এলাকার লোকজন তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন।

বিকেল সাড়ে ৩ টার সময় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছে।
প্রসংগত, মরহুম তসলিম হোসেন পাটোয়ারী দীর্ঘদিন প্রবাস জীবন শেষে ঢাকায় ব্যবসা করতেন। এলাকায় তিনি একজন দানবীর ও সমাজ হিতৈষী হিসেবে খ্যাত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা