তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করতে হবে : ইউএনও

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২০, ২০২২ | ৭:৪০
Link Copied Successfully!

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করতে হবে। যেভাবে নারীরা তাদের মেধা, শ্রম, সাহসিকতা, শিক্ষা ও নেতৃত্ব দিয়ে আমাদের দেশ গঠনে কাজ করে যাচ্ছে সেই একইভাবে আমাদের যুব সমাজের উচিত হাতে হাত মিলিয়ে তাদের সাহায্য সহযোগিতার দারা দেশকে চরম উন্নতির পথে ধাবিত করা।

গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দিতে হবে যাতে গ্রামীণ নারী-পুরুষ অপেক্ষাকৃত ভালো জীবনযাপন করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।

নেপোলিয়ন বলেছিলেন, ‘আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দেব।’ আরেকটি কথা আছে, একজন পুরুষ মানুষকে শিক্ষা দেওয়া মানে একজন ব্যক্তিকে শিক্ষা দেওয়া। আর একজন নারীকে শিক্ষা দেওয়া মানে একটি গোটা পরিবারকে শিক্ষিত করে তোলা। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠন। প্রচার মাধ্যমগুলোতে নারীর নেতিবাচক উপস্থাপন বন্ধ হতে হবে। নারী কোনো পণ্য নয়।

বিজ্ঞাপন

নারীশিক্ষা ও নারীর মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। নারীকে তার কাজের যথাযথ স্বীকৃতি দিতে হবে। নারীর কাজকে ছোট করে দেখা চলবে না। নারীর ক্ষমতায়নে নারীকেই সবার প্রথম এগিয়ে আসতে হবে। নিজেরা সচেতন না হলে, নিজের উন্নয়ন নিজে না ভাবলে ক্ষমতায়ন অসম্ভব। তাই নারীদের যাবতীয় অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে। পরিশেষে আমাদের উচিত কাজী নজরুল ইসলামের অমর বাণী কাজে লাগিয়ে হাতে হাতে কাজ করতে হবে বলে জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। আজ ২০ এপ্রিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও জাতীয় মহিলা সংস্থার আওতাধীন উপজেলা তথ্যসেবা কার্যালের উদ্যোগে তথ্য কেন্দ্র হাজীগঞ্জ এর ত্রৈমাসিক প্রকল্প বাস্তবায়ন (পি আই সি)কমিটির ২ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় তথ্যসেবা কর্মকর্তা মরিয়ম আক্তারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফাতেমা আক্তার, গণমাধ্যম কর্মী মুন্সী মোহাম্মদ মনির, সহকারী প্রোগ্রামার আইসিটি অধিদপ্তরের মোশাররফ হোসাইন, উদ্যোক্তা শাহনাজ বেগম, মিনা সদস্য নাজনীন আক্তার, মতিয়া সুলতানা, শারমিন আক্তার, শিরিনা আক্তার।
সভায় জাতীয় মহিলা সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত ই-কমার্স প্ল্যাটফর্ম এর মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়নের জন্য laalsabuj.com এ রেজিষ্ট্রেশন করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা