মতলব উত্তরে মাই টিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২২ | ৯:৪৩
Link Copied Successfully!
ভালোবাসার ১২ বছর। ‘মাই টিভি সৃষ্টিতে বিস্ময়’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে মাই টিভির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্টানের মধ্যদিয়ে প্রতিষ্ঠাকার্ষিকী পালন করা হয়। মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে ও মাই টিভি মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মো. দ্বীন ইসলাম সঞ্চালনায় ও আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরাম কেন্দ্রীয় কমিটির আহবায়ক ঢালী কামরুজ্জামান হারুন।
প্রধান অতিথির বক্তব্যে ঢালী কামরুজ্জামান হারুন বলেন, মাই টিভি সৃষ্টিতে বিস্ময় এই স্লেøাগানের সার্থকতা নিয়েই এগিয়ে চলছে। দেশ-বিদেশের এবং প্রবাসীদের ভালবাসা আর অনুপ্রেরণায় অবিরাম ছুটে চলেছে চ্যানেলটি। এ ছাড়া দেশ-বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে জনগণের কাছে পৌঁছে দেবার অঙ্গিকার মাই টিভির। সংবাদ কর্মীদের মেধা আর শ্রম, সাথে সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রন। প্রতিটি সেকেন্ডের সাথে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ-নির্ভুল তথ্য পৌঁছে সাধারণ মানুষের কাছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার টিভি চ্যানেল, প্রিন্টমিডিয়া ও অনলাইন মিডিয়াকে সঠিক তথ্যচিত্র তুুুলে ধরার এবং সংবাদকর্মীদেরকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন। সেই লক্ষ্যে তৃণমূূলের যে কোনো সঠিক সংবাদ মানুষের কাছে প্রতিনিয়ত পৌঁছে দিতে মাই টিভি অগ্রনী ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বিশ্বায়নের যুগে বস্তুনিষ্ঠ তথ্য বা সংবাদ পরিবেশন করে মাই টিভি আমাদের আশা পূূরণ করে চলেছে। মাই টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি লতিফ মিয়াজী, মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকন, সিনিয়র সাংবাদিক গোলাম নবী খোকন, মো. ফারুক হোসেন।
আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক আ. মান্নান বেপারী, সাবেক ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, যুবলীগ নেতা ওয়াদুদ সরকার বাপক, এশিয়ান টিভির মতলব উত্তর প্রতিনিধি সুমন আহমেদ, কিউ টিভি মতলব উত্তর প্রতিনিধি রাব্বি আহমেদ, মাওলানা আরিফ বিল্লাহ প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা