কচুয়ায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

Default User
মাসুদ রানা,কচুয়া
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২২ | ৮:১৬
Link Copied Successfully!

সুজলা সুফলা শষ্য শ্যামলা সবুজ প্রান্তরে পরিণত হয়েছে শষ্য ভান্ডার খ্যাত চাঁদপুরের কচুয়া উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ। হিমেল বাতাসে মিষ্টি রোদে হাসছে কৃষকের স্বপ্ন। প্রতিটি মাঠ এখন কৃষকের সবুজ স্বপ্নে ছেয়ে গেছে। বোরো ধানের বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে এখন হাসির ঝিলিক।

এদিকে কৃষকদের মাঝে চলছে ফসল পরিচর্চার ব্যাপক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় সামনে পহেলা বৈশাখ নিয়ে। কে কার আগে ফসল কাটতে পারে এটি তার অন্যতম কারন। বোরো,ইরি ও আমন ধানের ঘ্রানে মুখরিত পুরো মাঠ। ঘরে ঘরে বইছে খুশিল আমেজ। এ যেন নতুন উৎসব। চলতি বছর আবহাওয়া অনুকুল থাকলে ফলন হবে বাম্পার।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে কচুয়া উপজেলা ১২টি ইউনিয়নে লক্ষ্যমাত্রা ১২ হাজার ৬শ ৬৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এবার উপজেলায় বোরো ধানের ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার থেকে ৬৫ হাজার মেট্রিক টন। আবহাওয়া অনুকুলে থাকলে ফলনের পরিমান লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

বিজ্ঞাপন

কৃষক রফিকুল ইসলাম,মামুন হোসেন,মালেক ও জহিরুল ইসলাম জানান, ধান গাছে সময়মতো পানি পাওয়ায় এখন গাছ সবুজ বর্ণ ধারণ করেছে। চারিদিকে যেন সবুজের সমারোহ। যেদিকে তাকাই দৃষ্টি যেন জুড়িয়ে যায়। এবার বড় ধরনের ঝড় বা শীলা বৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষি অফিস থেকে সার্বিক্ষনিক ভাবে তাদের পরামর্শ দিচ্ছেন। চলতি বছরে ধানোর বাম্পার ফলনে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে মনে করছেন কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন বলেন, অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। তবে ব্লাস্ট রোগ ও ইদুরের প্রাদুর্ভাব থেকে রক্ষায় কৃষকদের সচেতন করা হচ্ছে। ইতোমধ্যেই ধান গাছে শীষ বেরুতে শুরু হয়েছে। ফলে এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে বলেও তিনি।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা