
কচুয়ায় পুলিশের দেয়া নির্মিত ঘর পেল গৃহহীন পরিবার
Link Copied Successfully!


কচুয়া থানা পুলিশের উপহার হিসাবে একজন হত দরিদ্র পরিবার একটি পাকা ঘর পেয়েছে। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারা দেশে ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে ঘর হস্তান্তর প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন।
কচুয়া থানা মিলনায়তনে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন,প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার,উপজেলা পুলিশিং কমিউিনিটি সাধারন সম্পাদক প্রানধন দেব। কনফারেন্সে শেষে থানা পুলিশ কচুয়া উপজেলার গোহট গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের স্ত্রী মাকসুদার হাতে ঘরের দলিলপত্র হস্তান্তর করেন।





























