কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধি সভা ও ইফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৯, ২০২২ | ৯:০৩
Link Copied Successfully!

আস্থা রাখুন সংবাদে এই স্লোগানে প্রকাশিত সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার মান উন্নয়নে কলাকৌশলী,প্রতিনিধিদের সাথে দোয়া ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাচার রেনেঁসা মেডিকেল সেন্টারে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. জিয়াউদ্দিন মজুমদারের আয়োজনে এ ইফতার ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি,প্রবাস বাংলা টকশোর উপস্থাপক ও কচুয়ার কৃতি সন্তান মো. শাহী ইমরান সিকদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। অবহেলিত ও নির্যাযিত মানুষের পক্ষে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরতে হবে। তাহলে ধীরে ধীরে পত্রিকার মানোন্নয়নের মাধ্যমে একদিন সাপ্তাহিক শিকড় সংবাদ থেকে দৈনিক পত্রিকায় রূপান্তরিত হবে। এসময় তিনি কচুয়ার সকল সাংবাদিকরা এক ও অভিন্ন হয়ে কাজ করে সারাবিশে^র মধ্যে কচুয়াকে পরিচিতি করে তুলে ধরার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জিয়া উদ্দিন মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, সিনিয়র সাংবাদিক মো. সফিকুল ইসলাম মোল্লা, কৃষি ব্যাংক সাচার শাখার ব্যবস্থাপক মো. শরীফুল ইসলাম,সহ-সম্পাদক ডা: জাকির হোসেন জাহাঙ্গীর ও দৈনিক গণজাগরন পত্রিকার কচুয়া প্রতিনিধি মো. জামাল হোসেন ।

বক্তব্য রাখেন, চীফ রিপোর্টার মো. মাসুদ রানা,বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন,ইসমাইল হোসেন বিপ্লব,প্রতিনিধি হারুনুর রশিদ,ফয়সাল বিএসসি, রাজীব চন্দ্র শীল, রাজীব সরকার, রায়হান মিয়া ও রাজীব সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক মানবজমিন পত্রিকার কচুয়া প্রতিনিধি মাওলানা মো. নুরুল হক প্রধান।

বিজ্ঞাপন

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা