দুই বছর পর হাজীগঞ্জে ইফতার বাজারগুলো আবারও জমজমাট

Default User
নিজস্ব সংবাদদাতা
আপডেটঃ এপ্রিল ৭, ২০২২ | ৬:১০
Link Copied Successfully!

দুই বছরের দুঃসময়ের পর চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের রাস্তায় ফিরেছে আবারও সেই চেনা দৃশ্য।

বৃহস্পতিবার ৫ম রমজানে হাজীগঞ্জ বাজারের এমাথা–ওমাথা ভরে উঠেছিল হরেক রকমের ইফতারি আইটেমে। বাতাসে ছড়িয়ে পড়েছিল যার ঘ্রাণ।

সংযম ও ত্যাগের এই মাসে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের প্রতিটি অলিগলিতে জমে উঠে ইফতারের আয়োজন।

বিজ্ঞাপন

চিরচেনা সেই ইফতার আয়োজন একদমই চোখে পড়েনি গেলো দুই বছর ধরে। করোনার প্রকোপে যেন এই আয়োজনও ঝিমিয়ে পড়েছিল। তবে জীর্ণতা ছাড়িয়ে এবছর আবারও জমে উঠেছে হাজীগঞ্জের ইফতারের বাজার।

বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার, হাজীগঞ্জ মধ্য বাজার ও হাজীগঞ্জ পূর্ব বাজারের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তার পাশের অস্থায়ী দোকানে বিক্রি হতে দেখা গেছে ইফতার সামগ্রী। ইফতার সামগ্রী ক্রয় করতে প্রায় সব দোকানেই ছিল উপচে পড়া ভীড়।

ছোলা, বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ডিম চপ, চিকেন রোল, ভেজিটেবল রোল, দই বড়া, মিষ্টি, শাহী হালিম, কাবাব, সবজি পাকোড়া, মাংসের চপ, জিলাপির পাশাপাশি অনেকে তাদের নিজস্ব বিশেষ আয়োজন নিয়ে বসেছেন।

বিজ্ঞাপন

 

হাজীগঞ্জ বাজারের ইফতার বিক্রেতা সাইফুল ইসলাম জানান, দুই বছর করোনার কারণে ব্যবসা বন্ধ ছিল। তবে এ বছর সংক্রমণ কম হওয়ায় আবারও ইফতারির দোকান খুলেছেন তিনি। ক্রেতার ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে পাঁচ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ইফতারের আয়োজন রাখা হয়েছে তার দোকানে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা