আসামী দেখতে থানায় গেলো চার শিশু: সিসি ফুটেজ দেখে এগিয়ে গেলেন ওসি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩১, ২০২২ | ৪:৩২
Link Copied Successfully!

বৃহস্পতিবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জুবায়ের সৈয়দ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ছবি ও কিছু কথা লিখে পোস্ট করেন। তার পোস্টের হেড লাইন ছিলো “স্বপ্ন যখন মানুষ হওয়ার”।

বৃহস্পতিবার বিকেল ১টা ৪২ মিনিট। হাজীগঞ্জ থানায় চারজন পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিশু এসে থানা হাজতের সামনে দেখা যায় উৎসুক হয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য। সিসিটিভিতে দেখতে পেয়ে এসব কোমলমতি শিশুদের পানে এগিয়ে আসেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।

তারা থানায় এসে এভাবে কি দেখছে? জিজ্ঞেস করেন তিনি, তারা সমস্বরে উত্তর দিলো, “আসামী দেখতে এসেছে”!

বিজ্ঞাপন

অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ তাদের কাছে আসামীর অর্থ জানতে চায়? তারা বললো, যারা চুরি করে,ডাকাতি করে,মানুষ খুন করে,তারাই আসামী। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তারা কি? শিশুরা বললো,”তারা খারাপ মানুষ” তখন তাদের নিকট জানতে চাইলেন, তোমরা বড় হয়ে কি হবে? দ্বীপ্ত কন্ঠে বললো,”আমরা ভালো মানুষ হবো” অফিসার ইনচার্জ তাদের প্রশ্ন করেন বড় হয়ে কি করবে? তারা বললো মানুষের উপকার করবো”! তারপর জিজ্ঞেস করলো, আর কি হবে?? তারা সর্বশেষ উত্তর দিলো, ভালো পজিশনে যাবো।

এভাবেই চলছিল তাদের কথোপকথন। মাঝখানেই তারা বললো আমরা কখনো আসামী হবো না! হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিশুদের প্রথম উত্তর যদি হয় ভালো মানুষ হবো, তাহলে আসলেই তারা কখনো আসামী হবে না। ভাবতে ভালোই লাগলো তাদের কথা বলার ধরণ, চিন্তার ধরণ, মনোভাবের ধরণ দেখে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আমরা আশা করতেই পারি, অনুর্ধ্ব দশ বছর বয়সী শিশুদের চিন্তা যদি এমন হয়, নিঃসন্দেহে সুন্দর হবে আগামীর বাংলাদেশ। অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের এমনই মহানুভবতার ছবিটি ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জায়গা করে নিয়েছে উপজেলাবাসীর মনে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা