চাঁদপুর জেলা বিএনপির সভাপতি-সম্পাদক পদে ৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ মার্চ ২৬, ২০২২ | ৫:০৩
Link Copied Successfully!

আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে ২৬ মার্চ শনিবার

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সভাপতি-সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে ৪ জন করে সর্বমোট ৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তারা হলেন, সভাপতি পদে জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুর রহমান শাহীন ও বিএনপি নেতা এসএম কামাল উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক
মোস্তফা খান সফরি ও সাবেক যুগ্ম সম্পাদক কাজী গোলাম মোস্তফা।

বিজ্ঞাপন

সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিক ও এসএম কামাল উদ্দিন চৌধুরী স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র ক্রয় করেন। এছাড়া ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে মনোনয়পত্র ক্রয় করেন, শাহরাস্তি পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান পাটোয়ারী। অপর সভাপতি প্রার্থী আলহাজ্ব মাহবুবুর রহমান শাহিনের পক্ষে মনোনয়পত্র ক্রয় করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার। ওইসময় সকল প্রার্থী ও সমর্থকদের সাথে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে উল্লেখিত ৪ জনই স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র ক্রয় করেন। মনোনয়পত্র বিতরণের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সামছল ইসলাম মন্টু এবং সহকারি নির্বাচন কমিশরার অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন ও অ্যাড. রফিকুল হাসান রিপন।

নির্বাচন কমিশনারা জানান, দ্বি-বার্ষিক সম্মেলনে মোট ভোটার সংখ্যা ১০১৫ জন। ২৭ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ২ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা