
না ফেরার দেশে চলে গেলেন তাফাজ্জল স্যার
Link Copied Successfully!


হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রধান শিক্ষক তাফাজ্জল হোসেন। তিনি ২৫ মার্চ শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কর্মজীবনে তিনি দীর্ঘদিন টংগীরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ছিলেন।


জীবদ্দশায় তিনি জগন্নাথপুর হাইস্কুলে সহকারি প্রধান শিক্ষক, মোহাম্মদ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন।
তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।


























