অসুস্থ বাবা, এক লাখ টাকায় কন্যা সন্তানকে বিক্রি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২২, ২০২২ | ৩:৩৮
Link Copied Successfully!

বশির মজুমদারের দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার। একটি সড়ক ‍দুর্ঘটনায় পা ভেঙ্গে যায়। পরে রড লাগানো হয়। টাকার সংকটে সেই রড খুলতে পারছেন না তিনি। বিভিন্ন ব্যাক্তি ও এনজিওর কাছে আছে প্রায় ৫ লাখ টাকার ঋণ। চিকিৎসা খরচ ও ঋণের টাকা যোগাতে এক বছর বয়সী কন্যা শিশু মিনাকে বিক্রি করে দিয়েছে।

ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই মজুমদার বাড়ীতে। সে ওই বাড়ীর বশির মজুমদারের ছোট কন্যা জুবেদা আক্তার মিনা। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে ঘটনার সততা পাওয়া যায়।

শিশুর মা আছমা বেগম জানান, রোববার চাঁদপুরে কোট এভিডেভিড এর মাধ্যমে শিশুকে বিক্রি করেন। ঋণগ্রস্ত থাকায় শিশুকে বিক্রি করার সিন্ধান্ত নেন তারা। এছাড়া তার স্বামী বশির মজুমদার অসুস্থ ও বেকার। তবে এখন ওই শিশু সন্তানকে ফেরত চান মা আছমা বেগম।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে জানতে চাইলে শিশুর বাবা বশির মজুমদার এড়িয়ে যান। তবে তার ভাই পপুলার বিডিনিউজকে জানান ধেররা আবেদীয়া মোজাদ্দেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক  কাজী হারুনুর রশিদের মাধ্যমে ঢাকায় এক নিঃসন্তান পরিবারের কাছে কন্যা শিশুকে বিক্রি করা হয়।

এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর মহসীন ফারুক বাদল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন শিশু সন্তার দত্তক দেয়া হলে পৌরসভাকে  অবহিত ও একটি ফরম পূরণ করতে হয়। কিন্ত পরিবারটি তা করেননি। পুপলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

 

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা