কচুয়ায় খাল খননে হাসি ফুটেছে হাজার কৃষকের মুখে

Default User
মাসুদ রানা,কচুয়া
আপডেটঃ মার্চ ১২, ২০২২ | ৩:৩৫
Link Copied Successfully!

কচুয়ায় একটি জোড়া খাল পূন:খননের ফলে স্বপ্ন দেখছে হাজারও কৃষক। অতীতে জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসা বিরম্বনা সৃষ্টি ও রোপণের পর পরিচর্যার জন্য দিনের পর দিন বৃষ্টির জন্য অপেক্ষা কিংবা জমিতে জলাবদ্ধতা হলেও এবার আর সেই অপেক্ষা করতে হচ্ছে না। পূন:খাল খননে জমির জন্য সহজেই পানির ব্যবস্থা নিশ্চিত করা ও নতুন রাস্তা তৈরি হওয়ায় খুশি এখানকার কৃষকরা।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ২০২১-২০২২ অর্থ বছরে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার বিতারা ইউনিয়নের প্রায় ২.৫ কি.মি. খালটি পূন:খননের কাজ করা হয়। এতে খাল খননে প্রাণ ফিরে পেয়েছে জোড়া খালটি। দীর্ঘ ৫০ বছরেও জোড়া খালটি খনন না হওয়ায় সেচ কাজে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক কৃষকের। কুমিল্লা,চাঁদপুর,ব্রাহ্মনবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের (বিএডিসি) আওতায় খাল খননে হাসি ফুটেছে প্রায় ৫০০ একর জমির চার মাঠের প্রায় এক হাজার কৃষকের।

উপজেলার বিতারা ইউনিয়নের বাতাপুকুরিয়া,বুধুন্ডা,চাঁনপাড়া ও হরিপুর গ্রামের হাজার কৃষকের হাজার হাজার বিঘা জমি চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। জমিতে পানি দেয়ার বিকল্প কোনও ব্যবস্থা না থাকায় তাদের অনেক কষ্ট হতো। বৃষ্টি এলে বৈশাখ মাসে তাদের কষ্টার্জিত ফসল কেটে বাড়িতে নিয়ে আসতে অনেক বেগ পেতে হতো।

বিজ্ঞাপন

কৃষি মন্ত্রনালয়ের অধীনে (বিএডিসি) একটি প্রকল্পের মাধ্যমে জোড়া খালটি পূন:খনন করে। খাল খননের পর কৃষকের জমির পানির সমস্যার সমাধানের পাশাপাশি একটি নতুন রাস্তা তৈরি হয়। যা রাস্তা দিয়ে বাতাপুকুরিয়া,বিতারা থেকে সহজেই কৃষকরা তাদের জমির ধান নিয়ে আসতে পারবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এখন আর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে না। খাল থেকে পানি সেচের ব্যবস্থা রয়েছে। খাল খননের সুবিধায় খালে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রয়েছে। ফলে কৃষকেরা সহজেই জমিতে পানি দিতে পারছে।

অপরদিকে নতুন মাটির রাস্তা তৈরি হওয়াতে আগামী বৈশাখ মাসে জমি থেকে ধান কেটে সহজেই কৃষকরা বাড়িতে কিংবা গোলায় নিয়ে আসতে পারবে বলে জানান স্থানীয় কৃষকরা।

বিজ্ঞাপন

বুধুন্ডা গ্রামের কৃষক ও ইউপি সদস্য আব্দুর বারেক জানান, মাঠে জলাবদ্ধতার কারনে বোরো,শস্য অনেক ফসল নষ্ট হতো। চারদিকে পানি নিষ্কানের ব্যবস্থা না থাকায় কৃষকরা ভোগান্তিতে পড়ছে হয়েছে। এই প্রকল্পে আমাদের একসঙ্গে দুটি কাজ হয়েছে। একদিকে খাল খনন অপরদিকে নতুন রাস্তা নির্মাণ। আগে জমি থেকে ধান শ্রমিকের মাধ্যমে কাঁধে করে নিয়ে আসতে হতো। এখন আমরা ছোট যানবাহনের মাধ্যমে নিয়ে আসতে পারবো। তিনি আরও বলেন, আমরা এখন ৫০০ একর জমির মধ্যে প্রায় ৪শ একর জমিতে স্যালো মেশিনের মাধ্যমে পানি দেয়া যাবে। প্রকল্পটিতে আমাদের অনেক উপহার হচ্ছে।

স্থানীয় কৃষক হারুন,বিল্লাল মিয়া জানান, প্রায় ৫০ বছর ধরে এই জমিতে জলাবদ্ধতা থাকার কারনে অনেক ফসলি জমিত নষ্ট হয়েছে। ফলে অনেক রবি,বোরো শস্য নষ্ট হয়। জলাদ্ধতার কারনে প্রায় ৩ থেকে ৪ একর জমির ফসল নষ্ট হতো। জোলা খাল খনন প্রকল্পের কারণে এখন আর জমিতে পানির অভাব হবে না। খাল খনন ও রাস্তা তৈরি হওয়ায় দুটি গ্রামের ব্যাপক সুবিধা হয়েছে।

কুমিল্লা,চাঁদপুর,ব্রাহ্মনবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প (বিএডিসি) নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ বলেন, এ মাঠে কৃষকরা দীর্ঘদিন ধরে পানি জলাবদ্ধতার কারনে ভোগান্তি পড়তে হতো। বর্ষা মৌসমে পানি কোনো দিকে না যাওয়ায় জলাবদ্ধাতা সৃষ্টি হয়। ফলে জোড়া খাল খননে পানি সেচে কৃষকদের সুবিধা বেশি হবে। পাশাপাশি কৃষকদের ফলন বৃদ্ধি পাবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে।

উপজেলা বিএডিসি কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, ২০২১-২০২২ অর্থ বছরে জোড়া খালের পূন:খনন প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে খনন করা হয়েছে। দীর্ঘদিন যাবত বিতারা ইউনিয়নের কয়েক গ্রামের কৃষকদের মাঠের ফসল নিয়ে আসতে পারতো না। প্রকল্পের মাধ্যমে ২.৫ কি. মিটার খাল খনন করা হয়েছে। এখান থেকেই জমিতে পানি দিতে পারবে। কোন সমস্যা হবে না। গত বছর পানি সেচের অভাবে অনেক কৃষকের ফসল কম হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা