কাদের এই বিদেশি মদ ও গাঁজাসহ প্রাইভেটকার!

Default User
মো: মজিব পাটোয়ারী
আপডেটঃ মার্চ ২, ২০২২ | ৭:৪৮
Link Copied Successfully!

হাজীগঞ্জে ১৬ বোতল বিদেশি মদ ও ৭ কেজি গাঁজাসহ প্রাইভেট জব্দ করেছে পুলিশ। কারা এই মাদক ব্যবসায়ী। তাদের সাথে কারা জড়িত। খুঁজছে পুলিশ? তবে জব্দকৃত গাড়ীর মালিক হাজীগঞ্জ উপজেলার বাকিলা স্বর্ণ গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে হাজীগঞ্জ পৌরসভার কংগাইশ এলাকায় নবাগত অফিসার ইনচার্জ সৈয়দ জোবাইরের এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৩ বোতল রয়েল স্টেজ বিদেশি মদ, রয়েল গ্রীন ৩ বোতল ও ৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা প্রাইভেটকার রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দকৃত প্রাইভেট ঢাকা মেট্রো খ-১২-৬৯৪২।

অভিযানে ওই সময় হাজীগঞ্জ থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল, এসআই মিসবাহ্, এসআই ইউনুস, এএসআই রেজাউল করিম, এএসআই দিলীপ দাস, এএসআই দীমান, এএসআই মজির মদ্দিন অভিযানে অংশগ্রহণ করেন।

তবে এ ঘটনায় এখনো কাউকেই আটক করা হয়নি।

বিজ্ঞাপন

এদিকে পুলিশ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে পাঁচ জুয়াড়ি গ্রেপ্তার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, মাদকদ্রব্য আইনে বিষয়টি নিয়ে মামলা করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা