পরিবহনে চাঁদাবাজী, গ্রেফতার দশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২ | ১:৪১
Link Copied Successfully!

পরিবহনে চাঁদাবাজী, গ্রেফতার দশ, পৃথক ঘটনায় অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহ করায় ক্যাভার্ডভ্যানসহ র‌্যাবের হাতে একজন গ্রেফতার।

কুমিল্লা জেলার বুড়িচং, কোতয়ালী এবং সদর দক্ষিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরিবহন চাঁদাবাজ চক্রের ১০ সদস্য গ্রেফতার এবং চাঁদা আদায়ের নগদ ১১,০৬০/- টাকা উদ্ধার করেছে র‌্যাব-১১।

দীর্ঘদিন যাবৎ পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্যরা কুমিল্লা জেলার বিভিন্ন থানার বিভিন্ন রাস্তায় অটো, সিএনজি, মিশুক, ট্রাক ও কভার্ড ভ্যান ইত্যাদি পরিবহনের ড্রাইভার ও হেলপারদের নিকট হতে বলপূর্বক টাকা গ্রহণ করে আসছে। এসব পরিবহন চাঁদাবাজরা সরকার নির্ধারিত স্ট্যান্ড ব্যতীত অননুমোদিত স্থান হতে এবং উপজেলা কর্তৃক ইজাড়াকৃত জায়গায় নির্ধারিত টাকার পরিমানের চাইতে বেশী টাকা জোরপূর্বক হাতিয়ে নেয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীরা হলোঃ ১। মোঃ ইয়াকুব আমজাদ রকি(২০), মোঃ শাহিন মিয়া(২৮), মোঃ নাছির উদ্দীন(৩৮), মোঃ রায়হান হোসেন(১৯), মোঃ মানিক মিয়া (২৮),মোঃ জহিরুল ইসলাম অপু(২৪), মোঃ শাহীন(২২), মোঃ মুক্তি সোহাগ@অভি(২৪), মোঃ সুমন সরকার(৩২) ও মোঃ সাজ্জাদ হোসেন(৪৫)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরদিকে পৃথক ঘটনায় র‌্যাব-১১ বিশেষ অভিযানে কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় মোঃ হাবিবুর রহমানকে হাতেনাতে গ্রেফতার। ওইসময় ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
২৭ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার বরুড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পুরান কাদবা বরুড়া-চান্দিনা রোডের পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে।
এভাবে অবৈধ ভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এর পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয় বলে জানায় র‌্যাব। গ্রেফতারকৃত অপরাধীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বরুড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পপুলার বিডিনিউজ, কুমিল্লা

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা