প্রাইভেটকার দুর্ঘটনা: লাশ ছিনিয়ে নেয়ার চেষ্টা,গোলাগুলি ও পুলিশ সদস্যসহ আহত ২০

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২২ | ৯:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহতের লাশ ছিনিয়ে নেয়ার চেস্টা করেছে মনোহরগঞ্জ এলাকার লোকজন। এ সময় পুলিশের সাথে গোলাগুলি ও ইটাপাটকেল নিক্ষেপে দু পুলিশ সদস্যসহ অন্তত ২০জন আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহরাস্তি উপজেলার চিতোষী এলাকায়। এঘটনার পর থেকে চিতোষী হাসনাবাদ সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিষয়টি পুলিশের পক্ষ থেকে স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে পারছেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী জানান,এই দুর্ঘটনায় মনোহরগঞ্জ হাসনাবাদ এলাকার তিনজন নিহত হন। তাদের লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের স্বজনরা নিতে প্রশাসনের কাছে ব্যর্থ হন। এর ফলে তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃস্টি হয়। বিকেলে পুলিশ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে নিহতদের লাশ শাহরাস্তি থানায় নেয়ার পথে তাদের আত্বীয় স্বজন বাঁধা হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে তাদের লাশ ছিনিয়ে নেয়ার চেস্টা করলে পুলিশ বাধ্য গুলি শুরু করে। প্রায় আধা ঘন্টা ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির পর পুলিশ লাশ নিয়ে থানায় চলে আসে।

এ সময় দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা চিতোষী ব্রীজের ব্যাপক ক্ষতি করে। এ সময় বেশ কিছু দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুর হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত সেখানকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এমনকি কাউকে আটক করা হয়নি।

বিজ্ঞাপন

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন,আমরা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা