১৩০ টি দোকানঘর নিয়ে সান্ত্বনা সুপার মার্কেটের যাত্রা শুরু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২ | ১১:২৫
Link Copied Successfully!

হাজীগঞ্জে সান্ত্বনা সুপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মার্কেটে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে এই মার্কেটের উদ্বোধন করেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও মার্কেটের সত্ত্বাধিকারী, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চু।

এর আগে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, পবিত্র কোরআন মাজীদ থেকে তেলওয়াত, ইসলামী সংগীত, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাও. আনাস সাবেরী এবং মিলাদ পরিচালনা করেন প্রধান মুয়াজ্জিন হাফেজ মো. এমরান হোসেন।

মার্কেটের পরিচালক ডাঃ মো. মাজহারুল ইসলাম রনির সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. আসফাকুল আলম চৌধুরী, প্রেসক্লাবের সদস্য মো. কামাল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

এরপর মার্কেটের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চু। বক্তব্যে তিনি তাঁর সহায় সম্পত্তি ট্রাস্ট করার কথা ঘোষণা করেন। যার আয় দুভাগে ভাগ করা হবে। এর মধ্যে একভাগ পরিবারের সদস্য এবং একভাগ আল্লাহর সন্তুষ্টি অর্জনে অসহায়, দুস্থ ও দরিদ্রের সহযোগিতা করা হবে।

সাংবাদিক এস.এম মিরাজ মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাটিলা পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, বাজার ও সান্ত্বনা সুপার মার্কেটের ব্যবসায়ী, প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সান্ত্বনা সুপার মার্কেটে ১৩০টি দোকান-ঘর রয়েছে। এখানে বিনোদনমূলক ও খোলামেলা পরিবেশে মুদি, কনফেকশনারী, কসমেটিক, পোশাক ক্রয় ও সেলাই, জুতা, গৃহস্থালি পন্য ও তৈজসপত্রসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পন্য বিক্রয় করা হয়। এছাড়াও মার্কেটে নামাজঘর, শিশুদের বিনোদন কেন্দ্র (কিডস জোন) সহ নারী ও পুরুষদের জন্য আলাদা শৌচাগার রযেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা