
কচুয়ায় ভাই-বোনের সাত একর সম্পত্তি বন্টন না হওয়ায় বিরোধ বাড়ছে

কচুয়া উপজেলায় বাবার রেখে যাওয়া সাত একর সম্পত্তির জেরে সাত ভাইয়ের মাধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। সম্পত্তিগত বিরোধের জেরে স্থানীয়রা একাধিকবার সমাধান করার চেষ্টা করেও ব্যর্থ। ঘটনাটি কচুয়া উপজেলার ১০নং গোহট ইউনিয়নের বুরগী এলাকায়।
শনিবার সকালে বড় ভাই ছুলেমান ৪২ শতক সম্পত্তির উপর বসতঘর নিমার্নের জন্য কাজ শুরু করেন। তার ছোট ভাই ও তার বোন একত্রিত হয়ে হামলা করার অভিযোগ করেন। তিনি বলেন, এরআগেও তার ভাইয়েরা বসতভিটা জোর করে দখলে নিয়ে গেছে।
অন্যদিকে ছুলেমানের ছোট ভাই জুলহাস ও অষ্ট্রলিয়া প্রবাসী আরেক ভাই অভিযোগ করে বলেন, প্রবাসে থাকাকালীন সময় যে যার মত সম্পত্তি দখলে নিয়ে যায়। শুধু তাই নয়, দখলকৃত সম্পত্তি এক ভাই অরেক ভাই-বোনসহ বিভিন্ন লোকজনের কাছে বিক্রিও করেছে।


সরেজমিনে গিয়ে জানা গেছে, ছুলেমানের বাবা মৃত আবদুল মালেকের দুই পরিবারের ৭ ছেলে ৪মেয়ে রয়েছে। তিনি জীবদ্দশায় সাত একর সম্পত্তি ও সন্তানদের মাঝে বন্টন করেননি। ওই সম্পত্তি ভাগ-ভাটোয়ারা না করে এক ভাই আরেক ভাইয়ের কাছ থেকে সম্পত্তি খরিদ করে। এ নিয়ে চলছে দীর্ঘদিনের বিরোধ।
স্থানীয় শালিসদার হাসান বলেন, ভাইদের মাঝে সম্পত্তিগত বিরোধের জেরের ঘটনায় একাধিকবার মীমাংসা করার চেষ্টা করেও কোন সুরাহা হয়নি।
সাত ভাই চার বোনের সাত একর সম্পত্তি বন্টন না হলে যেকোন ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থনীয় বাসিন্দারা।



























