আইপিএলে অবিক্রিত সাকিব

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২২ | ৪:৫৮
Link Copied Successfully!

ধারণা করা হচ্ছিল, এবার আইপিএলে ভালো দাম পেতে পারেন সাকিব আল হাসান। কিন্তু নিলামে কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিত থেকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ব্যাঙ্গালুরুতে শুরু হয়েছে আইপিএলের মেগা নিলাম। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথমদিন দ্বিতীয় রাউন্ডে নিলামে সাকিবের নাম উঠে। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিলামের আহ্বান করা হলেও কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি।

এছাড়া অবিক্রিত থেকে গেছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না। তাদেরকে কিনতেও কোনো দল আগ্রহ দেখায়নি।

বিজ্ঞাপন

এর আগে প্রথম রাউন্ডে সর্বোচ্চ ১২ কোটি ২৫ লাখ রুপিতে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ২৫ লাখ রুপিতে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে কিনেছে পাঞ্জাব কিংস।

এছাড়া ৮ কোটি ২৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে শিখর ধাওয়ান, ৮ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে ট্রেন্ট বোল্ট, ৭ কোটি ২৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স প্যাট কামিন্স, ৭ কোটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে ফাফ ডু প্লেসিস, ৬ কোটি ৭৫ লাখে লখনউ সুপার জয়ান্টে কুইন্টন ডি কক, ৬ কোটি ২৫ লাখে দিল্লি ক্যাপিটালসে ডেভিড ওয়ার্নার, ৬ কোটি ২৫ লাখে গুজরাট টাইটান্সে মোহাম্মদ শামি ও ৫ কোটি রুপিতে রবীচন্দন অশ্বিনকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

সূত্র: ইত্তেফাক
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা