হাজীগঞ্জের পুকুরে ফুটেছে লাল শাপলা

Default User
মো. মজিব পাটোয়ারী/হোসেন বেপারী
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২২ | ৩:৪৪
Link Copied Successfully!

হাজীগঞ্জের সাদ্রা মাদ্রাসার পাশের পুকুরে কয়েক মাসের জন্য পুকুরে গজিয়েছে লাল শাপলা। এই লাল শাপলা পূর্ব আকাশে সূর্যের আলোকেও হার মানায় শত সহস্র রক্তিমে।

প্রথম দেখায় মুখ থেকে অনায়াসেই বেরিয়ে আসবে সুন্দর যেন ফুলে ফুলে সাজানো লাল গালিচা। প্রকৃতিতে শীতের আগমন আর ষড়ঋতুর বাংলাদেশে বিধাতা যেন নিজ হাতে সাজিয়ে দিয়েছে সাদ্রার এই পুকুরের চারপাশে লাল লাল ফুলের সমারোহে লাল শাপলায়। মনে হয় যেন প্রকৃতি তার রূপের সঙ্গে নিজে বাদ্যযন্ত্রে সুরের ঝরনা ধারা ছড়িয়ে দিয়েছে।

হাজীগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের সাদ্রা গ্রামে প্রাকৃতিকভাবেই এই পুকুরে ফুটছে আর্কষণীয় লাল শাপলা। পুকুরের আশপাশের পরিবেশ আর গ্রামগুলোকে মনোমুগ্ধকর করে তোলেছে পুকুরে গজানো এই লাল শাপলা।

বিজ্ঞাপন

স্বপ্নের মতো গজিয়ে উঠা এই লাল শাপলা দেখতে উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা গ্রামে ছুটে যায় প্রকৃতিপ্রেমীরা। মাত্র কয়েক মাসের জন্য শাপলা ফুল ফুটে এখানে। সূযের্র উপস্থিতির সঙ্গে সঙ্গে শাপলা তার সৌন্দর্যকে গুটিয়ে নিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিথর হয় ক্লান্তি নিয়ে স্তব্ধহতে শুরু করে। সূর্যোদয় থেকে দুপুর পর্যন্ত লাল শাপলার সৌন্দর্য থাকে দৃশ্যমান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা