শিক্ষক, কবি ও সাহিত্যিক সুজন আরিফের ৩৪তম জন্মবার্ষিকী

Default User
হোসেন বেপারী
আপডেটঃ ফেব্রুয়ারি ৬, ২০২২ | ৩:৩৭
Link Copied Successfully!

শিক্ষক, কবি ও সাহিত্যিক সুজন আরিফের ৩৪তম জন্মবার্ষিকী আজ।

তিনি ১৯৮৮ সালের ৬ই ফেব্রুয়ারি পদ্মা-মেঘনা-ডাকাতিয়া বিধোত চাঁদপুরের হাজীগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা আবহমান বাংলার অপরূপ সৌন্দর্যের ছোঁয়ায় ঘেরা চিরায়ত পল্লীগ্রামের মায়াময় সবুজের বিস্তারে।

মানব জীবনের নানাবিধ অনুষঙ্গ নিয়ে তৈরি করেন তিনি শিল্পের জগৎ। প্রেম, বিদ্রোহ, অসাম্প্রদায়িক চেতনা ও বৈজ্ঞানিক চিন্তার প্রকাশে রয়েছে তাঁর কলম অবিচল ও অদম্য। গবেষণার পাশাপাশি সমানতালে সৃজনশীল সাহিত্যচর্চার সঙ্গেও যুক্ত আছেন সুজন আরিফ।

বিজ্ঞাপন

দেশ-বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে তার লেখা। তিনি লিখছেন প্রচুর কবিতা, গল্প আর প্রবন্ধ। কিন্তু বই প্রকাশে বড্ড অলস তিনি। কবিতায় ইতিমধ্যেই নিজস্বতার জানান দিতে সক্ষম হয়েছেন তিনি।

কবিতার বাইরেও তাঁর আগ্রহের জায়গা হচ্ছে চলচ্চিত্র। বর্তমান সময়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বিশ্লেষক হিসেবে ইতিমধ্যেই পাঠক সমাজে পরিচিতি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুজন আরিফ। এই বিষয়েও প্রচুর লেখা প্রকাশিত হয়েছে তার। ভারত বিচিত্রা, নতুন এক মাত্রা, যুগান্তর, সমকাল, জনকণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন তিনি।

শিক্ষা জীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম,এ ডিগ্রি অর্জন করে।

বিজ্ঞাপন

সৌভাগ্য তার সহায় হয়েছে। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার এই ৩৪তম জন্মদিনে পপুলার বিডিনিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা