সম্পত্তি দখলে নিতে দুই শতাধিক ফলাদি গাছ কর্তন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৩, ২০২২ | ৫:৩৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম রাজারগাঁও গ্রামে সম্পত্তি দখলে নিতে তিন দাগের দুই শতাধিক গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে।

ওই গ্রামের মিজি বাড়ীর আবদুল হাইয়ের পৈত্রিক সূত্রে দখলকৃত তিন দাগে বাড়ীর ফল বাগান ও কবরস্থানের উপর বিভিন্ন ফলাদি গাছে কেটে নেয় বাদশা মিজি গংরা।

বুধবার ও বৃহস্পতিবার বাদশা, মান্নান, জামাল ও বোরহান মিজির নেতৃত্বে দলবল নিয়ে প্রভাব খাটিয়ে ফলাদি গাছগাছালি কেটে ছোট ছোট স্থাপনা করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সরজমিনে গিয়ে জানা গেছে, দুই পরিবারের মধ্যে কয়েক মাস যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে বাগবিতণ্ডা চলছে।

আবদুল হাই বলছে, তারা কোন সম্পত্তি পাবে না। দীর্ঘ বছর ধরে পৈত্রিক সম্পত্তি সুসম বন্টনের প্রেক্ষিতে আমরা ভোগ দখল করে আসছেন।

বাদশা মিজি গংদের দাবী, ওয়ারিশের প্রায় ৩৭ শতাংশ সম্পত্তি তারা পাওনা। ওই সম্পত্তিগুলো বাড়ী ও নালায় দখলে ছিল আবদুল হাই।

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক নাজিম।

নবাগত ইউপি সদস্য জামাল খান বলেন, বাদশা মিজি গংদের সাথে কথা বলে গাছ কাটা বন্ধ করা হয়েছে। উভয় পরিবারের সমস্যা নিরসনে বৈঠকের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা