গৃহবধূর মৃত্যু, ‘যৌতুকের জন্য হত্যা’র অভিযোগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২২ | ৫:৫১
Link Copied Successfully!

বিয়ের চার মাস পর গৃহবধূর রুনা বেগমের মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যু নিয়ে রয়েছে দোটানা। কনেপক্ষ বলছেন, যৌতুকের টাকা পরিশোধ না করায় তাকে হত্যা করা হয়েছে। এদিকে পুলিশ মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গেণু মেম্বারের বাড়ীতে। ওই বাড়ীর অটোরিকশা চালক ইউছুফের স্ত্রী রুনা বেগম।

সোমবার দিবাগত রাত ১২ টার পর গৃহবধু রুনা বেগমকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন। চার মাস আগে তাদের বিয়ে হয়। রুনা বেগম কচুয়া উপজেলার আমুজান রাজাপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তারা তিন ভাই দুই বোন।

বিজ্ঞাপন

রুনা বেগমের চাচাতো ভাই সজিব জানান, তার বোনকে যৌতুকের জন্য নির্যাতন করা হতো। ইতোমধ্যে ২০ হাজার টাকা দেয়া হয়েছে। আরো ২০ হাজার টাকার জন্য তাগাদা দেয়া হয়। সোমবার সন্ধ্যায় রুনা কথা বলার পর মোবাইল বন্ধ হয়ে যায়। রাত ১ টার পর ফোন করে তাদেরকে মৃত্যুর খবরটি জানানো হয়েছে।

সরজমিনে বেলঘর গেনু মেম্বারের বাড়ীতে গিয়ে স্বামী ইউছুফকে পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই ও বাড়ীর লোকজন যৌতুকের বিশ হাজার টাকা বাকী ছিল বলে স্বীকার করলেও গৃহবধূর মৃত্যুর কারণ জানাতে পারেনি।

হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক আল আমিন বলেন, গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা