সাদ্রায় হতে যাচ্ছে ডা. এম. এ করিম মেমোরিয়াল হাসপাতাল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২২ | ৮:৪১
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রায় দোয়া ও মোনজাতের মধ্য দিয়ে ডা. এম. এ করিম মেমোরিয়াল হাসপাতাল নির্মানে স্থান নির্ধারন করা হয়েছে।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর কাশেমাবাদ চৌরাস্তা মোড়ে জনসাধারণের স্বার্থে নির্মিত হবে হাসপাতালটি।

ইউরো ফার্মাসিউটিক্যালসের সত্ত্বাধিকারী ডা: হেমায়েত করিম পপুলার বিডিনিউজকে বলেন, গ্রামের সাধারন মানুষের জন্য এই হাসপাতাল নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাদ্রা গ্রামসহ আশেপাশের আরো দশটি গ্রামের সাধারন মানুষ স্বাস্থ্য সেবা খুব সহজেই নিতে পারবে। ডাঃ এম. এ করিম মেমোরিয়াল হাসপাতাল বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

নব-নির্বাচিত ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এই গ্রামের একটি হাসপাতাল নির্মাণ হবে যা কখনো কল্পোনাও করেনি এলাকার সাধারন মানুষ। সাধারন মানুষের চিকিৎসা সেবা দিতে হাসপাতাল নির্মাণ করার সু-চিন্তাধারাকে সাধুবাদ জানান তিনি।

মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, স্থানীয় ইমাম মাওলানা মাহবুবর রহমান।

হাসপাতালের স্থান নির্ধারণকালে উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত, আওমীলীগ নেতা মুছা কলিমুল্লাহ, এম এ করিমের নাতী নাভীদ রুবাইয়াৎ করিম, এলাকার বাসিন্দা আবদুস সামাদ মিজি, আঃ খালেক মিজি, আলম মোস্তান, মুছা মোস্তান, বাচ্চু গাজী, সৈয়দ আহমেদ ও নুরুল ইসলাম মিজি প্রমুখ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা