ফেনসিডিল রেখে পালিয়ে গেলো সাবেক ছাত্রলীগ নেতা! প্রাইভেটকার জব্দ, চালক আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২২ | ১১:৩৯
Link Copied Successfully!

ফেনসিডিল রেখে পালিয়ে গেলো সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হিটু। পুলিশ ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করে। ওইসময় প্রাইভেটকার জব্দ, চালক আলমগীর হোসেনকে আটক করে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জের গোপন সংবাদের ভিত্তিতে বিকাল থেকেই পুলিশ অবস্থান নেয়। ঘটনার দিন সন্ধ্যায় ঢাকা মেট্রো-গ- ৩৭-৯৩২২ প্রাইভেটকারটি সন্দেহবসত আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় প্রাইভেটকারে থাকা সাবেক ছাত্রলীগ নেতা হাবীবুর রহমান হিটু। তাৎক্ষণিকভাবে প্রাইভেট কারের তল্লাশি চালিয়ে আলুর ব্যাগ থেকে ৪৮বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওইসময় প্রাইভেটকার সহ চালক মো: আলমগীর হোসেন(৩৫) কে আটক করে।

এ বিষয়ে কাউন্সিলর আজাদ পপুলার বিডিনিউজকে জানান, প্রাইভেটকারে থাকা হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটু পালিয়ে যায়। এবং ৪৮বোতল সহ প্রাইভেটকার ও চালককে আটক করে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ পিপিএম এর
নেতৃত্বে অভিযানে ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনর রশীদ, ওসি তদন্ত ইব্রাহিম খলিল, উপ-পরিদর্শক আঃ আজিজ, সহকারী উপ-পরিদর্শক ছামদানীসহ সঙ্গীয় ফোর্স।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা