কচুয়া-সাচার গৌরিপুর সড়কে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২২ | ৮:০৮
Link Copied Successfully!

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কচুয়া-সাচার-গৌরিপুর সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যানবাহন চলাচলের দিক থেকে অতীব (খুবই) গুরুত্বপূর্ণ। বৃহত্তর নোয়াখালী জেলার নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল,রামগঞ্জ, লক্ষ্মীপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার যানবাহনগুলো ঢাকা যাতায়াতে বিকল্প সড়ক হিসাবে চলাচল করে আসছে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মাঝে মাঝে গর্তগুলি ভরাট করলেও অল্প সময়ের মধ্যে তা আবার ভেঙ্গে যাচ্ছে। ফলে এই সড়ক দিয়ে চলাচলাকারী যাত্রীদের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কও জনপথ বিভাগের অধীনে ৪২ কিলোমিটার এ সড়কের কচুয়া উপজেলার উত্তর সীমান্তের বারৈয়ারা হতে কচুয়া সদর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে স্থানে সৃষ্টি হয়েছে বড় ধরনের গর্ত। কোন কোন স্থানের গর্ত পুকুরসম রূপ ধারণ করেছে। এছাড়া পুকুর ও খাল অংশে কয়েকটি স্থানে সড়কের পাশের অংশ দেবে গেছে। দেবে যাওয়া অংশগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হচ্ছে- সাচার উচ্চ বিদ্যালয়ের উত্তর সংলগ্ন পোদ্দার পুকুর পাড়, কলাকোপা ভূইয়া প্রজেক্ট সংলগ্ন, সাজিরপাড় মসজিদ সংলগ্ন, তুলতুলীর মোড় ও বাইছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক অংশ। সাচার উচ্চ বিদ্যালয়ের উত্তর সংলগ্নে উভয় পাশে (পশ্চিম পাশে পুকুর ও পূর্ব পাশে খাল) প্রায় ৫০ ফুট সড়ক দেবে যাওয়া ছাড়াও প্রায় ২০০গজ সড়কের খুবই বেহাল দশা। এ বেহালদশা ও দেবে যাওয়া অংশ দিয়ে যানবাহন চলাচল করছে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে।

স্থানীয়রা জানায়, এ সড়কের ঝুঁকি এড়াতে ১২টি বাঁক সরলীকরন, ৪টি কালভার্ট ও ১টি ব্রীজসহ সড়ক নির্মানের জন্য ইতোপূর্বে ২৫ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু সড়ক পাকা করণের দু’বছর না যেতেই এমন বেহাল অবস্থা।
সড়ক নিয়মিত যাতায়াতকারী ও গাড়ী চালকরা জানায়, নি¤œমানের কাজ হওয়ায় সড়কের পিজ উঠে গিয়ে স্থানে স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌছতে পারছেনা গাড়ি গুলো। শিগগিরই সড়কের দেবে যাওয়া অংশ ও সৃষ্টি হওয়া গর্ত মেরামত করা না হলে এ সড়কধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ রাস্তা মেরামতের কাজের বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সামসুজজোহা মুঠোফেনে জানান, ভাঙ্গা অংশের দরপত্র আহ্বান করা হয়েছে। অচিরেই যাত্রীদের সমস্যা লাগব হবে। স্থানীয়রা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তার মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা