ঢাকার নটরডেম কলেজে ভর্তি পরীক্ষায় চান্স পেল কচুয়ার রবিন পোদ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৫, ২০২২ | ১:৪৮
Link Copied Successfully!

ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজে এইচএসসি লিখিত ভর্তি পরীক্ষায় চান্স পেলো মেধাবী ছাত্র রবিন পোদ্দার পার্থ। রবিন পোদ্দার পার্থ চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। এর আগে সে পিইসিতে ট্যালেন্টপুলে বৃত্তি ও জেএসসি পরীক্ষায় সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। রবিন পোদ্দার পার্থ সাচার পোদ্দার বাড়ির মৃত রতন পোদ্দার ছেলে। সে ২০১৮ সালে পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে জেসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও পিইসি পরীক্ষা ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। রবিন পোদ্দার পার্থ এর বয়স যখন দুই বছর,তখন তার বাবা মারা যান। বাবার মৃত্যুতে পড়াশুনায়া চালিয়ে যেতে আর্থিক সংকটে পড়তে হয় তাদের। মা পূর্নিমা রানী চৌধুরী স্থানীয় একটি কিন্ডার গার্টেন শিক্ষকতা করেন। যে টাকা আয় তা দিয়ে কোনো মতে সংসার চলে। আর্থিক অনটনের কারনে ছেলের স্বপ্ন যেন আকাশচুম্বী। অনেক পরিশ্রম করে ছেলেকে পড়াশুনা চালিয়ে যাচ্ছেন পূর্নিমা রানী। এদিকে রবিন পোদ্দার পার্থ ও তার মা পূর্নিমা রানী চৌধুরী পালাখাল চৌধুরী নানার বাড়িতে বসবাস করে আসছেন। জীবন সংগ্রামে যুদ্ধে করে এগিয়ে যেতে চান রবিন পোদ্দার পার্থ। স্বপ্ন পূরনে বাধা-বিপত্তিকে এগিয়ে সামনের দূর প্রান্তে পৌছাতে চান তিনি।
স্থানীয়রা জানান, রবিন পোদ্দার পার্থ একজন মেধাবী ছাত্র। মেধাবী ছাত্র হওয়ার করেন সে নটরডেম কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আমরা তার মঙ্গল কামনা করি।

তার গর্বিত মা পূর্নিমা রানী চৌধুরী বলেন, রবিন পোদ্দার পার্থ এর যখন বয়স দুই বছর। তখন তার বাবা মারা যান। অনেক পরিশ্রম করে তাকে পড়াশুনা চালিয়ে আসছি। ছেলের সাফল্যে আনন্দিত এবং ভবিষ্যতে ছেলে একজন দেশসেরা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং হয়ে সাধারন মানুষের সেবা করবে এ প্রত্যাশায় সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

রবিন পোদ্দার পার্থ বলেন, আমার বাবার স্বপ্ন ছিল আমি একজন সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং হয়ে কাজ করার। আমি যেন বাবা ও মায়ের স্বপ্ন পূরন করতে পারি সেজন্য সবার আর্শীবাদ কামনা করছি।

বিজ্ঞাপন

এদিকে কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রবিন পোদ্দার পার্থ নটরডেম কলেজে এইচএসসি ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ায় তাকে বিদ্যালয়ের শিক্ষক,পরিচালনা পর্ষদের সদস্যসহ অন্যন্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা