কচুয়ায় তৃীব্র শীতে জনজীবনে দুর্ভোগ

Default User
শান্তুু ধর,কচুয়া প্রতিনিধি
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২২ | ৮:১৫
Link Copied Successfully!

মাঘের শীত বাঘের গায়ে লাগে” গ্রামীণ এমন প্রবাদ এখন আর কাউকে বলতে শোনা যায়না। বিশ্বে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রবাদটিরও পরিবর্তন হয়েছে। সেই সঙ্গে এখন আর ওইভাবে শীত জেঁকে বসে আছে বিভিন্ন অঞ্চলে।
চাঁদপুরের কচুয়ায় গত বেশ কয়েকদিন তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না অনেকে। কেউ কেউ শীতের কারণে কাজও পাচ্ছেন না। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষ। বেশি বিপাকে বয়স্ক ও শিশুরা। তারা আক্রান্ত হচ্ছেন ঠাণ্ডাজনিত নানা রোগে।

ঘনকুয়াশার সাথে হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কচুয়া উপজেলার জনজীবন। শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীত থেকে বাঁচতে নিজেকে গৃহবন্দী করে রাখছেন অনেকেই।প্রায় কয়েকদিন যাবত কচুয়াতে এরূপ অবস্থা বিরাজ করছে। কুয়াশার সাদা চাদরে ঢাকা থাকছে চারিদিক। গুড়িগুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। শীতের কারণে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ ছিন্নমূল মানুষের।রিকশা চালক বিল্লাল হোসেন,আবু ইউসুফ জানান, ঠাণ্ডার কারণে মানুষজন ঘর থেকে বের না হওয়ায় যাত্রীর সংখ্যা কমে গেছে। ফলে যাত্রীর সংখ্যা কমে যাওয়া পরিবার পরিজন নিয়ে খুবই বিপাকে আছি।

চা বিক্রেতা জামাল হোসেন ও তাফাজ্জল জানান, শীতের কারণে সন্ধ্যায় দোকানে আগের মত ক্রেতা আসে না। প্রচণ্ড ঠান্ডার কারণে জমিতে ধানের চারা রোপণ করতে কৃষকদের সমস্যায় পড়তে হচ্ছে।দিনমজুর মিজানুর রহমান ও আব্দুল কুদ্দস বলেন, কোনো মতেই কাজ করলে পেট চলে। কাজ না করলে পেট চলে না, যে কারণে বাধ্য হয়ে কাজের সন্ধানে বের হতে হয়। তার পরও এখন কাজকর্ম তেমন পাওয়া যায় না। কোনো দিন জোটে, কোনো দিন জোটেই না। গত কয়েকদিন যে শীত পড়ছে তাতে কাজে যোগদান করতে পারছি না।ফেরিওয়ালা আবুল হোসেন বলেন, বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য বিক্রি করি। কয়েকদিন ধরে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে কাধেঁ ভার নিয়ে বিভিন্ন স্থানে গিয়ে পণ্য বিক্রি করতে খুব কষ্ট হচ্ছে।

বিজ্ঞাপন

কনকনে শীতের কারণে বের হওয়াই খুব কঠিন। বের হলেও বেচাবিক্রি নেই।কচুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেন বলেন,শৈত্য প্রবাহ দীর্ঘস্থায়ী হলে বীজতলা নষ্ট হওয়ার আশংকা রয়েছে। এ বিষয়ে কৃষকদের বিভিন্ন ভাবে পরামর্শ দেয়া হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ জানান, শীত জনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। শীত জনিত রোগ যেমন-সর্দি-কাশি, জ্বর ও এ্যাজমা রোগী আগের চেয়ে বেশি আসছেন। যার অধিকাংশই শিশু ও বয়স্ক । তবে শিশুদের উষ্ণ স্থানে রাখা ও বয়স্কদের শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা