
চেয়ারম্যান কাপ খেলা শেষে হামলায় আহত তিন

শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের মোল্লাডহর-আড়ুলী মাঝামাঝি স্থানে হামলার ঘটনায় তিন কিশোর আহত হয়।
আহতরা হলো, নাহিম (১৮), আমজাদ(১৮), রুবেল(২২)। আহতরা সবাই রায়চোঁ গ্রামের বাসিন্দা। হামলাকারীরা একই ইউনিয়নের মোল্লাডহর গ্রামে বলে জানায় আহতরা।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতরা বলেন, চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা দেখে আসার পথে পূর্ব পরিকল্পিতভাবে রাত সাড়ে নয়টার দিকে একদল দুষ্কৃতকারীরা এলোপাতাড়ি হামলা করে। ওইসময় হামলাকারীরা মোবাইল ও নগদ অর্থ লুটে নেয়।


হাসপাতাল সূত্রে জানা গেছে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার মধ্যে গুরুতর আহত অবস্থায় আমজাদ ও রুবেলকে কুমিল্লায় রেফার করা হয়।
জানতে চাইলে ইউপি সদস্য মো. মোস্তফা জানান, নবাগত চেয়ারম্যান মুজিবুর রহমান মজিব আহতদের দেখে উভয়পক্ষকে নিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে আহতদের পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় অভিযোগের প্রস্তুতি নেয়া হবে।


























