
কুমিল্লার বিপক্ষে ১০০ রানও করতে পারল না সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয়েছে কুমিল্লা ও সিলেট।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ডে বেলা সাড়ে ১২টায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
আর অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ দিলেন কুমিল্লার বোলাররা।


মোস্তাফিজ-শহিদুলদের বোলিং তোপে একশ রানও সংগ্রহ করতে পারেনি সিলেট।
১৯.১ ওভারে স্কোরবোর্ডে মাত্র ৯৬ রান জমা করে অলআউট হয়ে গেছে মোসাদ্দেকের দলে।
দলের পক্ষে দুই অংকের ঘরে পৌঁছুতে পেরেছেন মাত্র ৩ জন। সর্বোচ্চ রান এসেছে ওপেনার কলিন ইনগ্রামের ব্যাট থেকে, ২১ বলে ২০ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান মিস্টার এক্ট্রার, ১৯ । তৃতীয় সর্বোচ্চ রান রবি বোপারার, মাত্র ১৭। এছাড়া সোহাগ গাজী করেছেন ১৯ বলে ১২ রান।
আর বাকি সবাই সিঙ্গেল ডিজিটেই ফিরেছেন সাজঘরে। অধিনায়ক মোসাদ্দেকের ব্যাট থেকে এসেছে মাত্র ৬ বলে ৩ রান। অভিজ্ঞ অলোক কাপালি করেছেন ১৪ বলে ৬ রান।
সূত্র: যুগান্তর
E/N




























