আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় সাকিব-মোস্তাফিজ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২২ | ১:৪৩
Link Copied Successfully!

আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) মেগা নিলাম। আর সেই নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকা নাম উঠেছে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের।

ইএসপিএন ক্রিকইনফোর খবর, মেগা নিলামকে লক্ষ্য তরে ১২১৪ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে আইপিএল কর্তৃপক্ষ। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। এ তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের মধ্যে ১৭ জন ভারতীয় এবং ৩২জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। বিদেশিদের তালিকায় সাকিব ও মোস্তাফিজের নাম রয়েছে।

আইপিএলের গত আসরের নিলামেও উঠেছিল সাকিব এবং মোস্তাফিজের নাম। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায় ছিলেন সাকিব আর মোস্তাফিজ ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপির তালিকায়। নিলাম থেকে সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজকে ভিত্তিমূল্যের ১ কোটি রুপিতেই কিনে নেয় রাজস্থান রয়্যালস।

বিজ্ঞাপন

তবে পারফরম্যান্সের ভিত্তিতে এবার সাকিবের সমান ভিত্তিমূল্যতে উঠে এলেন মোস্তাফিজ।

জানা গেছে, আইপিএলের মেগা নিলামের তালিকায় ২৭০জন ক্রিকেটার বিভিন্ন দেশের জাতীয় দলের। আর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেনি এমন খেলোয়াড় রয়েছেন ৩১২ জন। এছাড়া আইসিসির সহযোগী দেশগুলো থেকেও রাখা হয়েছে মোট ৪১জন ক্রিকেটারকে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা