কচুয়ায় কৃষকদের জনপ্রিয় হয়ে উঠছে শুকনো বীজতলা

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২২ | ৩:৩০
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া এখন শুকনো বীজতলা পদ্ধতিতে আবাদে ঝুঁকছেন কৃষকরা। এ উপজেলায় এই চাষ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই পদ্ধতিতে মাটি প্রস্তুত করে পর্যাপ্ত জৈবসার দিয়ে অঙ্কুরোদমকৃত বীজ মাটিতে ছিটানো, স্বচ্ছ পলিথিন দিয়ে বীজতলা ঢাঁকা, নেই সেচ এবং সারের ব্যবহার ও চারা তোলাও খুব সহজ। কৃষক পর্যায়ে এই পদ্ধতিতে বসতবাড়িতেও কৃষক চারা উৎপাদন করতে পারে। ফলে কৃষক পর্যায়ে এই শুকনো বীজতলা জনপ্রিয় হয়ে উঠছে। অন্যদিকে সনাতন পদ্ধতির বীজতলার চারা উঠাতে গেলে গুচ্ছ শিকড় ছিড়ে যায় ফলে রোপনের পর গুচ্ছ শিকড় গজাতে অনেক সময় লাগে। তাই বর্তমানে এ উপজেলায় কৃষি কাজে জনপ্রিয় হয়ে উঠেছে এ পদ্ধতি।

উপজেলার পাড়াগাঁও ও আকিয়ারা গ্রামের কৃষক আলী হোসেন,আরিফুল ইসলাম বলেন, আগে আমরা পানি সেচ দিয়ে বোরো ধানের বীজতলা তৈরি করতাম। কিন্তু চলতি বছর থেকে শুকনো বীজতলায় চারা উৎপাদন করছি। এতে বীজ ও চারা উভয়ই নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। বাড়তি কোনো সেচও দিতে হয় না বলে খরচ অনেকাংশে কম লাগে।
উজানী ও আলীয়ারা গ্রামের কৃষক হুমায়ুন কবির ও কৃষানী সালেহা বেগম জানান, তারা দীর্ঘদিন ধরে সনাতন পদ্ধতিতে বীজতলা তৈরি করায় বোরো বীজ অঙ্কুরোদগমের হার কম হচ্ছে, চারাও ভালো হচ্ছে না। স্বল্প সময়ে ধানের সুস্থ ও সবল চারা উৎপাদনে এবং কুয়াশার কবল থেকে বাঁচাতে ভেজা (সেচ দেওয়া) বীজতলার চেয়ে শুকনো বীজতলা বেশি উপযোগী। এতে ফলন ভালো পাওয়ার কথা জানিয়েছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, কচুয়া উপজেলায় প্রতিটি ইউনিয়নে শুকনো বীজতলা করা হয়েছে। কৃষক পর্যায়ে দ্রুত জনপ্রিয় পাচ্ছে এই প্রযুক্তি। অল্প সময়ে রোগবালাই মুক্ত চারা উৎপাদন করে কৃষকরা খুবই খুশি। স্বল্প খরচে এ বীজতলা তৈরি ও চারা তোলাও খুব সহজ। কৃষক পর্যায়ে এই পদ্ধতিতে বসতবাড়িতেও কৃষক চারা উৎপাদন করা সম্ভব। তাছাড়া উপজেলা কৃষি অফিস থেকে নিয়মিত পর্যবেক্ষণ করে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা