বিদেশিরাই বড় শক্তি কুমিল্লার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৮, ২০২২ | ১:৩৪
Link Copied Successfully!

এবারের বিপিএলে যেকোনো দল তাদের একাদশে সর্বোচ্চ তিনজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে। সেই তিনজন যদি হন ফাফ ডু প্লেসি, সুনীল নারাইন ও মঈন আলী—তাহলে তো কথাই নেই! বিপিএল ড্রাফটের আগে এই তিন বিদেশিকে দলে নিয়ে তাক লাগিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। সঙ্গে মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মুমিনুল হকের মতো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা দলটিকে বেশ ভারসাম্য এনে দিয়েছেন। তবে বিপিএলে দুইবারের চ্যাম্পিয়ন দলটির মূল শক্তি যে ওই তিন বিদেশি, সেটি বলাই যায়।

ডু প্লেসি ও মঈন—দুজনই খেলেছেন সর্বশেষ আইপিএলের শিরোপাজয়ী দল চেন্নাই সুপার কিংসে। ওই আইপিএলের ফাইনালে ৮৯ রানের ঝলমলে ইনিংসসহ ১৬ ইনিংসে ৬৩৩ রান করেছেন ডু প্লেসি। চেন্নাই যেমন ডু প্লেসিকে কেন্দ্র করে গড়েছিল তাদের টপ অর্ডার, কুমিল্লাও সে চেষ্টা করবে। সে ক্ষেত্রে ডু প্লেসির সঙ্গে লিটন, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান ও ইমরুল কায়েসকে ঘুরিয়ে–ফিরিয়ে খেলানো হতে পারে। মুমিনুল ও মঈনরা মিডল অর্ডার সামলে নেবেন। মঈনকে পিঞ্চ হিটার হিসেবেও খেলাতে পারে কুমিল্লা। দ্রুত রানের দরকার হলে যেকোনো জায়গায়ই নামানো হতে পারে এই বাঁহাতিকে।

এই দায়িত্ব পালন করেই সর্বশেষ আইপিএলে মঈনের ব্যাট থেকেও এসেছে ৩৫৭ রান। মাঝের দিকের ওভারগুলোতে স্পিনারদের বিপক্ষে মঈনের বিধ্বংসী ব্যাটিং কাজে লাগিয়েছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সঙ্গে এই ইংলিশ অলরাউন্ডারের কার্যকরী অফ স্পিন তো আছেই। প্রতিপক্ষ খেলোয়াড়দের বিপক্ষে পরিসংখ্যানগত সমীকরণ পক্ষে থাকলে মঈনও হতে পারেন প্রতি ম্যাচে ৪ ওভারের বোলার। বাংলাদেশের কন্ডিশনও এই বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের পক্ষে থাকবে

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা