
মতলব উত্তরে বাগানবাড়ি ইউপি’র চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ

মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ১২ জানুয়ারি বিকেলে ইউপি কার্যালয়ে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মোতাহার হোসেন খান সুফল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন।


ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, ইউনিয়ন পরিষদ সচিব মহিউদ্দিন আহমেদ সোহেল,
আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ ছন্দু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ প্রমুখ।
উপস্থিত ছিলেন লায়ন মাসুদুর রহমান খোকন, সিদ্দিকুর রহমান বেপারী, মোতাহার হোসেন বাচ্চু জমাদার,জাহিদুল আলম জমাদার,যুবলীগের নেতা রফিকুল ইসলাম রিয়াজ, মহিউদ্দিন মাহতাব প্রমুখ।
E/N


























