ছেলের কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী বাবা

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ জানুয়ারি ৫, ২০২২ | ৯:০৬
Link Copied Successfully!

চাঁদপুরে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ছেলের কোলে চড়ে ভোট দিলেন শতবর্ষী পিতা নারায়ন চন্দ্র পাল। বয়সের ভারে এখন চলাফেরায় অনেকটাই অক্ষম। এ অবস্থায় ছেলের কোলে চড়ে ভোট কেন্দ্রে এসে নিজের ইচ্ছে মতো ভোট দিতে পেরে আনন্দিত শতবর্ষী এই বৃদ্ধ।

৫ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুরের কচুয়ার ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের পিপলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

শতবর্ষী নারায়ন চন্দ্র পাল বলেন, ভোট দিতে পারবো কি না, এইটা নিয়া চিন্তায় আছিলাম। তবে সকাল থেকে ভোটকেন্দ্রের অবস্থা ভালো শুনে ছেলেকে বলছি আমারে ভোটকেন্দ্রে নিয়া যা।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, জীবনে অনেকবার ভোট দিছি। এইবার জীবনের শেষ পর্যায়ে আইসাও পছন্দের প্রার্থীরে ভোট দিলাম। ভোটের আগে প্রার্থীরা অনেক কয়। দেখি এইবার তারা কথা রাখে কি না।

উল্লেখ: পঞ্চম ধাপে চাঁদপুরের ফরিদগঞ্জে ১৩, কচুয়া ১২, হাইসচরে ৪টিসহ ২৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা