হাজীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর উদ্বোধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১, ২০২২ | ১:৪৪
Link Copied Successfully!

বিদায়ী বছরের শেষ দিন বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোডস্থ চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বরের শুভ উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তৃতা প্রদানকালে সংসদ সদস্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষ সারা জীবন মনে রাখবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বরটি বঙ্গবন্ধুর মূরালসহ নানান কারুকার্যে নির্মিত হয়েছে। উদ্বোধনকালে ​উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, পৌর প্যানেল মেয়র জাহেদুল আজহার আলম বেপারী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান শামছু মুন্সী, সাবেক পৌর কাউন্সিলর রায়ানুর রহমান জনি, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলরসহ পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাতে অংশ নেয় সবাই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা