
কচুয়ার নৌকা মার্কার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আলী আজগরের শোডাউন


চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়ার ৭নং সদর দক্ষিণ ইউনিয়নের নৌকা মার্কার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আলী আজগরের বিশাল শোডাউন করা হয়েছে।
তিনি রবিবার বিকালে আকানিয়া বাজার থেকে ঘাগড়া বাজার পর্যন্ত দলের সকল নেতাকর্মী ও এলাকা বাসি কে নিয়ে বিশাল শোডাউন করেন।
এছাড়াও তিনি বেশ কিছু স্থানে গ্রামে প্রচার-প্রচারনা করে স্থানীয় ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেছেন। এসময় তিনি বলেন, আমার চাওয়া পাওয়া কিছু ই নেই, আসছে আগামী ৫ই জানুয়ারি ইউপি নির্বাচনে আমি দলীয় ভাবে নৌকা মার্কার মনোনয়ন পেয়েছি,জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। এ মার্কার বিজয় নিশ্চিত করতে, নির্বাচনে আপনারা সবাই সুশৃঙ্খল ও নীর ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনারা নৌকা মার্কার ভোট দিয়ে আপনাদের পাশে সবসময় থাকার জন্য সুযোগ করে দিবেন বলে আশা করছি । আর আমি আপনাদের ভালবাসায় মুগ্ধ , আমি আপনাদের ছিলাম, আপনাদের পাশে থাকতে চাই। আমি আপনাদের সহযোগিতা নিয়ে ইউপি নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আমাকে আপনাদের মূল্যবান ভোটে চেয়ারম্যান নির্বাচিত করলে, সরকারি বরাদ্দ সম হারে সকলের মতামতের ভিত্তিতে প্রতিটি এলাকায় উন্নয়ন করে যাব ।


এসময় ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
E/N



























