
কচুয়ায় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মানিক মিয়ার পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ


৫ম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ইউপি নির্বাচন চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ মানিক মিয়ার পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।
জানা যায়, গতকাল বুধবার রাত প্রায় ১টার দিকে ইউপি সদস্য মোঃ মানিক মিয়ার পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠে,এবিষয়ে তিনি কচুয়া থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ মহিউদ্দিন কে অবগত করেন।তাছাড়া ইউপি সদস্য মোঃ মানিক মিয়া গণমাধ্যম কর্মীদের কে জানান,আমার নির্বাচনী পোস্টার ছিড়ে ফেলা হয়েছে, কে বা কারা এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তা আমি যানিনা,এমনকি বিভিন্ন রকমের হুমকি দমকি দিয়ে যাচ্ছে, তবে আমি বিষয়টি কচুয়া থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ মহিউদ্দিন সাহেব কে জানিয়েছি,আমি এব্যাপারে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করব।এবিষয়ে ওসি মোঃ মহিউদ্দিন তার বক্তব্যে জানান,বিষয়টি শুনেছি,তবে রিটার্নিং কর্মকর্তার জানাতে হবে,তাহলে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার জন্য তিনি ঐ ব্যাপরে তদন্ত চলবেন ও,দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
E/N





























