
আমার অনুপস্থিতি নতুনদের জন্য বড় একটা সুযোগ: সাকিব
Link Copied Successfully!


জাতীয় দলের খেলা থাকা সত্ত্বেও বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে ছুটিতে থাকেন সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে।
এ ব্যাপারে সাকিব আল হাসান বলেন, আমি তো বরং মনে করি এতে নতুন কিছু খেলোয়াড়ের সুযোগ হচ্ছে। তারা যদি সুযোগটা নিতে পারে, বাংলাদেশ আরও দু-একটা ভালো খেলোয়াড় পেয়ে যাবে।
দেশের একটি জনপ্রিয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান আরও বলেন, নতুন যারা আসছে তাদের নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। অধৈর্য হওয়া যাবে না। সময় দিন, ওরাও ভালো করবে।


তিনি আরও বলেন, নতুন যারা এসেছে তাদের অবশ্যই সময় দিতে হবে। তবে এ নিয়ে আমার বেশি কিছু বলার নেই। কারণ, আমি নীতিনির্ধারক নই। আমি খেলোয়াড়। আমার কাজ হচ্ছে শুধু খেলা।
সূত্র: যুগান্তর




























