
হাটিলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মানিকের মতবিনিময় সভা


হাজীগঞ্জ উপজেলারl ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মানিকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পশ্চিম হাটিলায় মোশারফ হোসেন মানিকের নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
মোশারফ হোসেন মানিক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
মত বিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন রতন, ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাবলু চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, যুবদলের আহবায়ক বিল্লাল হোসেন সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম টিপু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ শরীফ, বিল্লাল হোসেন, ফজলে রাব্বি চৌধুরী, মোকারমসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সভায় আনারস মার্কার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন নেতাকর্মীরা।
E/N


























