আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে কচুয়া মুক্তি দিবস পালিত

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ ডিসেম্বর ৭, ২০২১ | ৮:৩৯
Link Copied Successfully!

করিব আধাঁর দূর, জ্বালিব আলোর মশাল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে কচুয়া মুক্তি দিবস উদ্যাপিত করা হয়েছে। আলোর মশালের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়েই দিবসটির কার্যক্রম শুরু হয়। ওইদিন বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও আলোর মশালের উপদেষ্টা আলহাজ্ব জাবের মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

আলোর মশালের উপদেষ্টা সনতোষ চন্দ্র সেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক দীপায়ন দাস শুভ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, আলোর মশালের আহবায়ক ওমর ফারুক সাইম, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান প্রমূখ। মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম মাষ্টার, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন সিকদার। মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে বক্তব্য রাখেন, সন্তান কমান্ডের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফারজানা রহমান রত্না, শ্রীরামপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নাসির উদ্দীন প্রধান।

বিজ্ঞাপন

আলোচনা সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

আলোচনা সভা শেষে মরহুম মুক্তিযোদ্ধাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

ছবিঃ কচুয়ায় মুক্ত দিবস অনুষ্ঠানের বক্তব্য দিচ্ছেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা