কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ী আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২১ | ৭:০৯
Link Copied Successfully!

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১।

এই অভিযানে কোতয়ালী থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতরা হলোঃ কুমিল্লা জেলার বি-পাড়া থানার শশিদল গ্রামের আহম্মদ হৃদয় হাসান (২২), একই জেলার দাউদকান্দি থানার বিটেশ্বর গ্রামের মোছাঃ রেখা বেগম (২৩)।

পৃথক অন্য একটি অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কেজি আটশ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতরা হলোঃ বরগুনা জেলার বরগুনা সদর থানার ছোট ঘড়ি চেন্না গ্রামের আনিসুর রহমান (৩০), একই গ্রামের মোঃ পান্না (৩৫)।

বিজ্ঞাপন

অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলোঃ বুড়িচং থানার জগতপুর গ্রামের মোঃ আরিফুল ইসলাম (২৬) ।
এদিকে শুক্রবার জেলার দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৫,২০০ পিস সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃকোতয়ালী থানার বামাইল গ্রামের মোঃ সবুজ মিয়া (২০), বড়জালা গ্রামের মোঃ জাহিদুল হাসান (১৯)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে তারা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা