আইপিএলের ১৫তম আসরে কলকাতা ও রাজস্থানে নেই বাংলাদেশের দুই তারকা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২১ | ১১:৩১
Link Copied Successfully!

লখনউ ও আহমেদাবাদভিত্তিক নতুন দুই দল যুক্ত হওয়ায় প্রায় দুই মাস স্থায়ী হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ১৫তম আসরকে সামনে রেখে চূড়ান্ত হয়েছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির রিটেনশন তালিকা। সেখানে প্রকাশ হয়েছে, আইপিএল নিলামের আগে কে কোন দলে থেকে গেলেন।

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজকেও ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস।
কলকাতা অবশ্য শুধু সাকিবকে ছেড়ে দিয়েছে বললে ভুল হবে। তারা রাখেনি ইয়ন মরগান ও ভারতীয় ব্যাটার শুবমান গিলকেও।

যদিও নাইট কর্তৃপক্ষ রেখে দিল ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী, (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি) এবং সুনীল নারাইনকে (৮ কোটি)। নিলামে তাদের হাতেও থাকছে ৪৮ কোটি রুপি।

বিজ্ঞাপন

ডেভিড ওয়ার্নার, রশিদ খান ও ভুবনেশ্বর কুমারকে বাদ দেওয়া সানরাইজার্স হায়দরাবাদের হাতে নিলামে থাকবে ৬৮ কোটি রুপি।

মোস্তাফিজকে বাদ দেওয়া রাজস্থান রয়্যালস রাখল সঞ্জু স্যামসন (১৪ কোটি রুপি), জস বাটলার (১০ কোটি রুপি), যশস্বী জয়সওয়ালকে (৪ কোটি রুপি)। নিলামে তাদের হাতে থাকবে ৬২ কোটি রুপি।

এ ছাড়া দিল্লির হাতে থাকছে ৪৮ কোটি রুপি, চেন্নাইয়ের হাতে থাকছে ৪৮ কোটি রুপি, পাঞ্জাবের হাতে থাকবে ৭২ কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ানসের হাতে থাকবে ৪৮ কোটি রুপি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হাতে থাকবে ৫৭ কোটি রুপি।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা